মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // জামায়াতে ইসলামী দিনাজপুর শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে সিরাত মাহফিল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) বাদ মাগরিব শহরের চাউলিয়াপট্টি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম।

সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ মাইনুল আলম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মজলিসুল মুফাসসিরীন দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান, দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা আন-নুজুম ইসলামী একাডেমীর পরিচালক মাওলানা মোঃ মাহফুজুর রহমান ও দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেসে দ্বীন মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান ও দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কাজী আশরাফ উজজামান বাবু।
মাহফিল সঞ্চালনা করেন
জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাশেদীন আলম।