মাে জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ্অপর ট্রাকের সহকারী চালক (হেলপার) নিহত হয়েছে। দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট ৪ মাথা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ধারে থেমে থাকা বালু বোঝা্ই ট্রাকে অপর আরেকটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকটির সামনে চাপা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ওই ট্রাকের সহকারী চালক (হেলপার) নিহত হয়।
রবিার দিবাগত সোমবার (৪ নভেম্বর) রাত আড়াইটার সময় ঘোড়াঘাট পৌর এলাকার ৪ মাথা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। থেমে থাকা ট্রাকটি বালু বোঝাই ছিল।
এ ঘটনায় পালিয়ে গেছে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। আটক করা হয়েছে থেমে থাকা ট্রাকের চালক এবং চালক সহকারীকে (হেলপার)। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আটক দুজন হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক হেলপার জুয়েল রানা (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ফরিদপুর গামী বালু বোঝাই একটি ট্রাক যার রেজিঃ নং: ঢাকা মেট্রো-ট-২০-০৫০৫ রাত আড়াইটার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল। একই সময় বগুড়াগামী সিমেন্ট বোঝাই অপর আরেকটি ট্রাক সিমেন্ট মিক্সার একটি যার রেজিঃ নং: খুলনা মেট্রো-শ-১১-০৫৩২ থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চাপা খেয়ে নিহত হয় ট্রাকের হেলপার।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত অপর হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনার পর বালু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।