1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ০ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধনে কাজ করা। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায়, যেতে চায় তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি শুধু দেশের বহুদলীয় গণতন্ত্রই পুনরুদ্ধার করেননি; বরং সবুজ বিপ্লবের মাধ্যমে এ দেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সেই পরিবেশবান্ধব চেতনাকে ধারণ করে পরিবেশ সুরক্ষায় কাজ করছে। সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলতঃ বৃক্ষরোপণ কেন্দ্র করেই। প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ও দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের এ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীব, কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল এবং বৃক্ষরোপণ কেন্দ্র শুক্রবার সকালে গৌরনদীর বাটাজোর এলাকায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন। পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আলোচনা সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তথ্যমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews