1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মাদক বিরোধী অভিযানে ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকা থেকে ১০০ পিস (মাদকদ্রব্য) টাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে । মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় গোপন সংসাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মিশকাতুল জাবিরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়ার মোঃ আব্দুস সাত্তারের পুত্র সোহেল রানাকে আটক করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিশকাতুল জাবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews