1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে বোচাগঞ্জ থানা বাউন্ডারি দেয়াল সংলগ্ন এলাকা হতে ২৪টি গুলি উদ্ধার

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি //দিনাজপুরে বোচাগঞ্জ থানা বাউন্ডারি দেয়াল সংলগ্ন এলাকা হতে ২৪ টি গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টা ২০ মিনিটের বোচাগঞ্জ থানা পুলিশ থানার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা করার থানা কম্পাউন্ডের পশ্চিম বাউন্ডারি দেয়াল সংলগ্ন (থানার ভিতর অংশে) এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে এসব গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্য ২১ (একুশ) রাউন্ড চায়না গুলি ও তিন রাউন্ড রাবার বুলেট ও কার্তুজ। এসব গুলি জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে থানা ভাংচুর ও অগ্নিসংযোগের সময় থানা থেকে লুট করা হয়। কে বা কারা গোপনে এসব গুলি থানার প্রাচীরের ভেতর রেখে যায় বলে ধারণা পুলিশের। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দিনাজপুর সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এসব গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিক করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews