1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

মােঃ শাহিন আলম, , দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের হয়ে দিনাজুপর পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, লিলির মোড় হয়ে পাহাড়পুরস্থ রুদ্র চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে ফ্যাসিবাদের ঠিকানা-এই দেশে হবে না, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, লাখো শহীদের রক্ত-বৃথা যেতে দেবো না, ভারতী আগ্রাসন-ভেঙে দাও গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা এসব শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে রুদ্র চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২০১৮ সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুনুর রশিদ হিমেল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির, মোহাম্মদ আলী, আতিকুর রহমান শুভ, আমরিন ফায়সাল, মোসাদ্দেক হোসেনসহ বিপুলসংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews