1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে জখম

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারীক ও জমিজমা বিরোধে মা সামছুন্নাহার ও ছেলে মোঃ ফিরোজ কবিরকে (৩২) ধারালো দেশীয় অস্ত্রে কুপিয়ে রক্তারক্ত জখম করেছে প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে।

এ ঘটনায় মোঃ ফিরোজ কবির বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫), মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর ইসলামকে (৪৫)সহ ৩ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।

মোঃ ফিরোজ কবিরের এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মোঃ ফিরোজ কবির ও তার ভাই ফরহাদ কবিরের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর ইসলামের পারিবারীক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

উক্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ফিরোজ কবির সহ তার পরিবারের লোকজনকে মারপিট খুন জখম করার হুমকি দিতে থাকে।প্রায় সময়ে প্রতিপক্ষরা ফিরোজকে ও তার পরিবারের লোকজনকে রাস্তাপথে দেখা পেয়ে মারপিট করে লাশ গুম করবে বলেও হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল অনুমান ৮টার সময় জয়রামপুর মৌজায় ফিরোজ কবির সে তার জমিতে পানি সেচ নেওয়া কালে প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর ইসলামসহ তার লোক জন হাতে লাঠি, ধারালো ছোড়া, হাসুওয়া নিয়ে এসে ফিরোজ কবিরের জমিতে পূর্ব শত্রুতার আক্রোসে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এ সময় ফিরোজ কবির গালিগালাজ করতে নিষেধ করলে তখন তারা এলোপাথারী ভাবে মারপিট ও ধারালো দেশীয় ্অস্ত্রে ফিরোজ কবিরকে রক্তাক্ত গুরুত্বর জখম করে।
তার চিৎকারে আশ পাশের লোকজন সহ তার মা মোছাঃ সামছুন্নাহার তার ছেলেকে রক্ষার করতে ঘটনাস্থলে আসলে তাকেও রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক জানান, জমিজমা বিরোধে পুর্ব শত্রুতার জেরে মারপিটে মা ও ছেলে আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি এজাহার পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন । তদন্ত শেষে পর্বর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews