1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঢাকা থেকে ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো সেই গৃহকর্মী বরিশালে গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ বরিশালের গৌরনদী এলাকা থেকে একজন গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তার আইরিন আক্তার মুনা (২৮)।

তার বাড়ি বরিশালের গৌরনদীর হোসনেবাদ গ্রামে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনায় গত ১৬ অক্টোবর বাদী নূসরাত জাহান অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি চুরির মামলা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বাদী নূসরাত জাহান তার তুরাগ এলাকায় ফুলবাড়ীয়ার ১/বি রোডের বাসায় মাসিক ১০ হাজার টাকা চুক্তিতে আইরিন আক্তার মুনাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ করে।

গত ১৩ অক্টোবর বেলা আনুমানিক দেড়টায় গৃহকর্মী আইরিন আক্তার মুনা জন্ডিস সারানোর কথা বলে মিরপুরের ভাষানটেক চলে যায়।

ওইদিন বিকেলে বাদী নূসরাত জাহান তার মোবাইলে ফোন দিলে সে বিকেল পাঁচটায় আসবে বলে জানায়। পরে বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেও গৃহকর্মী বাসায় ফিরে না আসায় বাদী আবারও তার মোবাইলে ফোন করলে গৃহকর্মী ফোন ধরেনি।

পরবর্তী সময়ে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় বাদী তার হাত ঘড়ি আলমারিতে রাখার জন্য আলমারি খুলে দেখতে পান আলমারির ড্রয়ারের ভেতরে রাখা মোট ২৮ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, এমকে ব্রান্ডের ১টি হাত ঘড়ি, ১টি ডায়মন্ডের নাক ফুল এবং দেড়লাখ টাকা নেই। বাদীর ধারণা ১৩ অক্টোবর বেলা আনুমানিক দেড়টা থেকে ১৫ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার মধ্যে যেকোনো সময় গৃহকর্মী আইরিন আক্তার মুনা কৌশলে বাদীর ভ্যানিটি ব্যাগ থেকে আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পুনরায় চাবি বাদীর ভ্যানিটি ব্যাগে রেখে কৌশলে পালিয়ে যায়।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৬ অক্টোবর রাতে বরিশালের গৌরনদী এলাকায় অভিযান পরিচালনা করে হোসনাবাদ গ্রাম থেকে গৃহকর্মী আইরিন আক্তার মুনাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে থেকে ৪ ভরি ১২ আনা ওজনের ৪টি স্বর্ণের চুড়ি, ৩ ভরি ২ আনা ওজনের ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ ভরি ৭ আনা ওজনের ৫টি স্বর্ণের চেইন, ৩ ভরি ২ আনা ওজনের ২টি স্বর্ণের নেকলেস, ১৫ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের বেবি চেইন; মোট ১৫ ভরি ৯ আনা স্বর্ণালংকার (যার সর্বমোট মূল্য ২২ লাখ ৬৫ হাজার টাকা) ও স্বর্ণালংকার বিক্রির ৫ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews