1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অনিচ্ছা সত্ত্বেও ‘কবুল’ বললে কি বিয়ে হবে?

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ইসলামী শরিয়তে ছেলে এবং মেয়ে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার একমাত্র পদ্ধতি হচ্ছে বিয়ে।

ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু জৈবিক প্রয়োজন পূরণের মাধ্যম নয়- বরং একটি মহান ইবাদত। এটি ধর্মীয় অনুশাসন ও রিচুয়ালের অন্যতম অংশ।

বিবাহ শুদ্ধ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ (যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়) এমন দুইজন স্বাধীন পুরুষ সাক্ষী বা একজন স্বাধীন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য নিজ কানে উপস্থিত থেকে শুনতে পায়। (আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮)

মন থেকে সন্তুষ্ট না থাকা সত্বেও যদি দুইজন প্রাপ্ত বয়স্ক মুসলিম পুরুষ একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে বিয়ের ইজাব কবুল তথা প্রস্তাব ও গ্রহণ হয়ে থাকে। তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যায়।

যদিও পাত্র বা পাত্রী বিয়ে করতে মন থেকে রাজি না হয়ে থাকে। কারণ বিধান প্রযোজ্য হয় বাহ্যিক অবস্থার উপর। আর সাধারণত বাহ্যিক ইজাব কবুল প্রমাণ করে বিয়েতে পাত্র-পাত্রী রাজি।

সেই হিসেবে ওই মেয়েকে বিয়ে করতে ছেলে রাজি না থাকলেও যদি বিয়ের মজলিসে বিয়ের জন্য ইসলামের যেসব শর্ত আছে, পুরণ করে বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে যাবে।

সূত্র: ফতোয়ায়ে শামী ৪/৮৭, বাদায়িউসসানায়ে ২/৬০২, ফতোয়ায়ে আলমগীরী ১/২৯৪

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews