1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মৌসুমীর গানের প্রতিভা নিয়ে যা বললেন রবি চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকে রবি চৌধুরী তার সুর ও সংগীতে গান করিয়েছেন মৌসুমীকে। এক মঞ্চে তাদের দুজনকে গাইতেও দেখা গেছে কয়েকবার। তবে এবার দীর্ঘ ১৩ বছর পর দেশের বাহিরের কোনো শোতে এক মঞ্চে দেখা গেল এই দুই তারকাকে।

সর্বশেষ দেশের বাইরে তারা পারফর্ম করেন ২০১১ সালে, সেটা ছিল কাতারে। এর পর অবশ্য বাংলাদেশের কয়েকটি মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো করতে ৫ দিন আগে বাংলাদেশ ছাড়েন রবি চৌধুরী। নিউইয়র্কে নেমে পরদিন তিনি চলে যান নিউজার্সি। সেখানকার একটি মঞ্চে গত শনিবার তারা একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন।
নিউজার্সির মঞ্চে চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরী একসঙ্গে কয়েকটি গান পরিবেশন করেন। দুই বন্ধুর গান উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেন।

গণমাধ্যমকে রবি চৌধুরী জানিয়েছেন, নিউজার্সি, আলবেনি, ফ্লোরিডা ও মিশিগানে স্টেজ শো চূড়ান্ত হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। ইদানীং তাকে সেখানকার মঞ্চেও পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিউজার্সির মঞ্চে গেয়েছেন মৌসুমী।

বন্ধু মৌসুমীর গানে প্রতিভা নিয়ে রবি চৌধুরী বলেন, নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হলেও সে দারুণ গান গায়, এটা কিন্তু আমার বন্ধু বলে বলছি না। অভিনয়ের কারণে গানটা হয়ত গাইতে পারেনি। তবে যখনই গেয়েছে, মন দিয়েই গেয়েছে। আমাদের দুই বন্ধুর জন্য চমৎকার একটা সময় কাটবে, এটাই অনেক বেশি ভালো লাগার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews