1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার(উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী।

তিনি পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য।

১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এরশাদ সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মঞ্জু। ১৯৮৮-১৯৯০ সালে একই সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু।

২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০১৮ সালে মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন হলে পানিসম্পদ মন্ত্রী করা হয় মঞ্জুকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews