1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কবে মা হচ্ছেন দীপিকা

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই তারকা দম্পতির ঘরে চলতি মাসেই নতুন অতিথি আসার কথা। দীপিকা কবে মা হচ্ছেন—এটা নিয়ে ভক্ত-অনুসারীদের জল্পনার শেষ নেই। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে দীপিকার সন্তানের জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। তাই মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানিয়েছিলেন।

দীপিকার কথায়, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান বলেও জানিয়েছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুরাগীদের এ সুখবর শুনিয়েছিল ‘দীপবীর’ জুটি। তার পর থেকেই দীপিকা-রণবীরের সন্তানের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। আর এবার শুভক্ষণ আসন্ন। কিন্তু কবে আসছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান?

মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী আপাতত হবু সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এই সময়টা বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।

ওই ব্যক্তি নিউজ ১৮-কে আরও জানিয়েছেন, দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। প্রয়োজনে এই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews