1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নলছিটিতে অবৈধ পাঁজাসহ ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা নষ্ট করেছেন। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ৩ লাখ টাকা জরিমানা অনাদেয় ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোন সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews