বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় গারুড়িয়া বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এইচ এম সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান রিয়াজের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুল হুদা সুমন।
কর্মী সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শাবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হান হোসেন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান খান সালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু প্রমূখ।