1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

জোড়া আঘাতের পর ফিল্ডিংয়ে হতাশ করলেন মিরাজ

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

শুরুর ধাক্কা সামলে নেওয়া পাকিস্তান তখন লাঞ্চ বিরতি থেকে সবে ফিরেছে। উইকেটে দুই সেট ব্যাটসম্যান শান মাসুদ ও সাঈম আইয়ুব। এই দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখান মিরাজ। মিরাজের জোড়া আঘাত নিয়ে যখন প্রশংসা হচ্ছিল। তখনই এক ভুল করে বসেন মিরাজ। নাহিদ রানার বলে সৌদ শাকিলের সহজ ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে দাঁড়ানো মিরাজ।

নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় শাকিলের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় তৃতীয় স্লিপে। সহজ ক্যাচ হাতে রাখতে পারেননি মিরাজ। ১ রানে জীবন পান শাকিল। সেই তিনি বাবর আজমের সঙ্গে জুটি গড়ে এখন পাকিস্তানকে টানছেন।

নাহিদ রানার ওই ওভারে আরও একবার অল্পের জন্য গালিতে ধরা পড়েননি শাকিল। জাকির হাসানের ঠিক সামনে বল পড়ায় বিপদ ঘটেনি বাঁহাতি ব্যাটসম্যানের। উল্টো বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে জাকিরের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানে সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। ১৬ রানে ব্যাট করছেন বাবর। ৫ রানে উইকেটে আছেন শাকিল।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সকালের শুরুতেই বল হাতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews