1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা তারেক রহমানের

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল (বৃহস্পতিবার) রংপুর সাংগঠনিক বিভাগের অধীন থাকা জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তারকে রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করলেন তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের ১০ দিনের মধ্যেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।

মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews