1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণ চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ আলী খানের অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।

২৮ ডিসেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্থানীয়রা প্রধান শিক্ষক অপসারণ চেয়ে এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ শত শত লোক অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল দেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশার সিকদার, জাহাঙ্গীর তালুকদার, মো: মিরাজ আকন, রাসেল হাওলাদার, শিক্ষার্থী আফরিন, ইউপি সদস্য ইউনুছ আলী খান।

এ সময় বক্তারা, জিরাইল গ্রামের কাঞ্চন আলী খানের পুত্র বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কাইয়ুম খানকে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য করার তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বক্তারা প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews