1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি //দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এই মানববন্ধন কর্মসূচী কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রবনতা থেকে বেরিয়ে আসার আহবান জানান বক্তারা। আর একজন যেন লাঞ্চিত না সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে যারা দূর্নীতি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দাবি আদায়ে সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিও জানান শিক্ষক নেতারা।
শিক্ষক কর্মচারী ঐক্য জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মিজানুর রহমান, স্কুল শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মোঃ আব্দুল মালেক, মোঃ আজিজার রহমান, মোঃ মাজেদুর রহমান পাপ্পু, আবু সালেহ লিটন, কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ ইসহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews