1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে দুদকের মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

ডেক্স রিপোর্টঃ

অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ও তার স্বামী মাহফুজুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। বুধবার (২৮ আগস্ট) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে শাহনাজকে দুই ধারায় ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহনাজকে ৯ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া শাহনাজের স্বামী মাহফুজুরকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে মাহফুজুরকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ভান্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। শাহনাজের স্বামী একই গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীন ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন করেন। তখন ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্যও দেন তিনি। তারপর তদন্তে ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে মামলা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সৈয়দ মেহেদী হাসান/

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews