1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাড়তে পারে তাপমাত্রা

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে। যদিও আজ বুধবার তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। অবশ্য আগামী শুক্রবার থেকে আবার বেড়ে যেতে পারে বৃষ্টি।

লঘুচাপের কারণে এর আগে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বুধবার সকালে জানান, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমে গেছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি কম থাকবে।

বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে, ৩৬ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যশোরে, ৮৪ মিলিমিটার।

প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এসব জেলার অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয়। মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তবে লঘুচাপের কারণে দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত আজ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে অনেক দেরিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews