জাহিদুল ইসলাম ////
বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মরহুম ইউনুস খানের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণ সভা আয়োজন করা হয়। পৌর বি এন পির আহবায়ক নাসির জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বি এন পির আহবায়ক সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বরিশাল বিভাগে বিএনপির রাজনীতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান ছিলেন একজন নিবেদিত প্রাণ। বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার সে অবধান অস্বীকার করার সুযোগ নেই, বরাবরের মতো এবারে ও তার স্মৃতি স্বরণে উপজেলা বি এন পির উদ্যোগে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, এছাড়া মরহুমের কবর জেয়ারত করে আল্লাহর কাছে তার বেহেস্ত নসিব প্রত্যাশা করেন। একই সাথে গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, রক্তের বিনিময়ে জীবন দিয়েছেন তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি সদস্য সচিব নাসির হাওলাদার,সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।