1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শেখ হাসিনাসহ ১০৩৯ জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যার তিন মামলা

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, মিঠু ওরফে মারুফসহ তিনজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১ হাজার ৩৯ জনের নামে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে।

সোমবার রাতে সাভার মডেল থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর মা কুলছুম। এ মামলায় ৬৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। অন্য নিহত শিক্ষার্থীর পিতা শাহাজান ইসলাম একটি মামলা করেন। তার মামলায় ১৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়।

এছাড়া মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় আরও একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর পিতা ওয়াজেদ আলী। এ মামলায় ১১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এসব মামলায় শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ ১ হাজার ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews