1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঝালকাঠিতে শাহজাহান ওমরের গ্রেপ্তারে বিএনপির আনন্দ মিছিল

  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি এম শাহজাহান ওমর গ্রেফতার হওয়ায় আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল করা হয়। এ সময় মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা দলীয় কার্য়ালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো: জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীররহর, সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো: জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক রিয়ান আকনসহ শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীররহর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে শাহজাহান ওমরসহ নয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

বৃহস্পতিবার সকালে কাঁঠালিয়া থানা পুলিশ ও রাজাপুর থানা পুলিশের সহায়তায় রাজাপুর সদর থেকে তাকে গ্রেফতার করে কোর্টে পাঠান। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে মামলার প্রধান আসামি সাবেক এমপি শাহজাহান ওমর জানান, ‘তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এমন খবর তার জানা নেই।’ রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইসমাইল হোসেন জানান, ‘কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজামের করা মামলায় কাঁঠালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, ‘সাবেক এমপি শাহজাহন ওমরের বিরুদ্ধে বুধবার রাতে থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews