1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে সন্তানকে নিয়ে মেডিক্যালে যাওয়ার পথে, ট্রাক চাপায় মায়ের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অটো থেকে পরে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন(২৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে।এই ঘটনায় তার কোলে থাকা এক বছরের সন্তানটি সুস্থ রয়েছে।
নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী ।
বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আজ (১২ নভেম্বর)সকাল সাড়ে ১০টায় নিহত রোজিনা খাতুন বিরল থেকে একটি অটোযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে অটোটি বাঁক ঘুড়ার সময় মেয়েটি হঠাৎ পরে গেলে অটোর পিছনে থাকা একটি ট্রাক মেয়েটির মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কিন্তু তার কোলে থাকা এক বছরের সন্তানটিবেঁচে যায় ।এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews