1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকা, উদ্বৃত্ত টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন থেকে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ৫ টাকা।

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে হাসপাতালের দালাল ও স্টাফদের হাতে অপমান এবং লাঞ্ছিত হতে হয় রোগীদের। প্রতি বছর হাসপাতালের বহির্বিভাগের টিকিট বাবদ বাণিজ্য হচ্ছে লাখ টাকার উপরে।

রোগীদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বহির্বিভাগে গিয়ে দেখা যায়, প্রায় ২০০ জনের অধিক লোক লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। তাদের সাথে কথা হলে তারা জানান টিকিটের মূল্য দিতে হয় ৫ টাকা করে।

এ সময় দেখা যায় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা হাসপাতালে হারবাল অ্যাসিস্ট্যান্ট আনোয়ার হোসেন প্রতি টিকিটে জনপ্রতি পাঁচ টাকা করে নিচ্ছেন। ৫ টাকা রাখার বিষয় জিজ্ঞেস করলে আনোয়ার হোসেন বলেন দুই টাকা খুচরা দেয়া সম্ভব নয় তাই ৫ টাকা করে রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্র বলছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০-৪০০ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে হিসাবে প্রতি রোগী থেকে অতিরিক্ত দুই টাকা হারে মাসে ২০ হাজার টাকার ঊর্ধ্বে আদায় করা হয়। উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তারা ভাগ করে নেয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন, বহির্বিভাগের টিকিট প্রতি তিন টাকা নেয়ার কথা। যদি টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা কেউ নিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews