1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় উপকারভোগী ২৫০ পরিবারের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA) নেদারল্যান্ডস’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের পক্ষ থেকে বীজ বিতরণ করা হয়।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উপকারভোগী প্রত্যেককে লালশাক, পালংশাক, পুঁইশাক, মুলা, করলা, ধনিয়া ও কুমড়ার বীজ দেয়া হয়েছে।

এসময় স্থানীয় সমাজসেবক মো. ছগির মাতুব্বরের সভাপতিত্বে ও নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংস্থার বরিশাল অফিসের কো-অর্ডিনেটর যাদব চন্দ্র গুহ, কর্মকর্তা সবুলান অধিকারী, গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিক, জীবন জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক বাসুদেব গুহ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাকসবজির বীজ বপন, পরিচর্যা ও সার-কীটনাশক প্রয়োগের নিয়ম-কানুনসহ স্বাবলম্বী হতে সবজি চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এসব সবজির বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews