1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

২ বছরের জমানো টাকা বন্যার্তদের দিলেন ছোট্ট সাফওয়ান

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

নিজের ব্যক্তিগত প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫ হাজার ৬৪০ টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করেছেন ৬ বছরের ছোট্ট শিশু সাফওয়ান।

শনিবার রাত আটটায় তার মাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে জবি শিক্ষার্থীদের বসানো বুথে এসে টাকা জমা দেন। প্রথম শ্রেণিতে অধ্যয়নরত সাফওয়ান দুই বছর ধরে টাকাগুলো জমিয়েছেন বলে জানান।

এ সময় টাকা সংগ্রহের দায়িত্বে থাকা জবি শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চান। তবে সাফওয়ান নিজেই বিস্তারিত পরিচয় দিতে অস্বীকৃতি জানান।

এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল বলেন, সাফওয়ান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা অনেকে এক লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করছি। সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি। এতে সমন্বহীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে, তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে।

এর আগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews