1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরাইলি হামলা, নিহত ৭১ ফিলিস্তিনি

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

গাজায় ইসরাইলি যুদ্ধ পেরিয়েছে প্রায় ১০ মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরাইলি হামলায় শনিবার আরো ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুলডোজার ও ট্যাংক নিয়ে মধ্য গাজার দেইর এল–বেলাহ শহরে অভিযানে অংশ নিয়েছে ইসরাইলি সেনারা। এর ফলে গত দুই দিনে সেখান থেকে ১ লাখের বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।

গত কয়েক মাসে একাধিকবার মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির বৈঠক করেছেন। যুদ্ধবিরতিতে ইসরাইলকে রাজি করতে দেশটিতে সফরও করেছেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু এরপরও ইসরাইলের লাগাম টেনে ধরা যাচ্ছে না।

গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে ৪০ হাজারেরও বেশি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews