1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

টিসিবির পণ্য বিক্রেতা হত্যা: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ার পুলিশের গুলিতে নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের শ্যালক মামুনুর রশীদ মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই দুর্ঘটনায় ইউসুফ সানোয়ারের ছোট ভাইয়ের হাত কেটে যায়। তিনি তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে সাড়ে ১১ টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কুমিল্লা জেলা আওয়ামী লীগের কর্মী ও লাকসাম থানার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যরা তাকে ধাওয়া করে। বিএনপির সদস্য মর্মে পুলিশকে জানায় এবং গুলি করতে বলে। পুলিশ ও আওয়ামী লীগ এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন ইউসুফ। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে অটো গাড়ির চালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভগ্নিপতি মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews