1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল ক্যান্টনমেন্টে বিকাশের বই উপহার

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

জ্ঞানভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বরিশাল ক্যান্টনমেন্টের সামরিক লাইব্রেরিতে বই উপহার দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

এলক্ষ্যে, গত মঙ্গলবার বরিশাল ক্যান্টনমেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল এলাকার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, এনডিসি, পিএসসি, এর হাতে বই তুলে দেন বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), এনডিসি, পিএসসি। বই পড়ার মাধ্যমে আলোকিত মনন গঠনের লক্ষ্যেই সামরিক ও কর্পোরেট খাতের সহযোগিতামূলক এই উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বই তুলে দেয়ার সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, ‘বিকাশ বিশ্বাস করে ব্যক্তিগত উন্নয়নের জন্য জ্ঞানের চর্চা গুরুত্বপূর্ণ। সামরিক লাইব্রেরিতে বই দেয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের সৈনিকদেরই নয়, বরং পুরো সমাজকেই পড়াশোনা ও আত্মউন্নতির জন্য উৎসাহিত করতে চাই।’

এই উদ্যোগের ফলে লাইব্রেরির সংগ্রহ আরো সমৃদ্ধ হবে এবং ইউনিফর্ম পরিহিতদের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে। এভাবেই, বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষার গুরুত্বকে আরো জোরদার করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় সব সময়ই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে বিকাশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews