1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১০ দিনে ২৫২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি ১৫ লাখ ৬৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৩৮টি অভিযান চালানো হয়েছে এবং ৩৭৬টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৪৫৯টি মামলা করা হয়েছে।

যে সময়ে বরিশাল বিভাগে ২৪৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৮২৮ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৪১৪ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৯৯৭ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুইদিনের অভিযানে ১০ হাজার ৬৯৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের ৬৩ লাখ ৩৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews