1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নারীর ফেসবুক আইডি হ্যাক বরিশালের রাশেদুল গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ফেসবুক আইডি হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ভয় দেখিয়ে ব্ল‍্যাকমেইলিংয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

তার নাম রাশেদুল ইসলাম (২৭)। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চুনারচর গ্রামে। তার বাবার নাম নিজাম উদ্দিন।

শুক্রবার (১৮ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির মিডিয়া বিভাগের এসপি আজাদ রহমান।

সন্ধ্যায় তিনি জানান, তানিয়া নামের এক ভুক্তভোগী নারীর ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের নভেম্বর মাসে একটি লিংক আসে। লিংকে ক্লিক করে না বুঝেই তার ফেসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তানিয়া।

ঠিক তখনই ঘটে বিপত্তি, তানিয়ার ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। হ্যাকার তানিয়ার ফেসবুক থেকে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে।

পরে তানিয়ার ব্যক্তিগত ছবি তার আত্মীয়-স্বজন ও পরিচিত লোকদের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে কৌশলে ক্রিপ্টোকারেন্সিতে টাকা হাতিয়ে নেয়। এরপরেও যখন টাকার দরকার হতো তখনই তানিয়াকে ব্ল্যাকমেইল করত হ্যাকার।

পরে এ ঘটনায় ধানমন্ডি থানার মামলা করেন তানিয়া। সেই মামলায় রাশেদুলকে গ্রেফতার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews