1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২ জন হাসপাতালে

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

বরিশালের মেহেন্দীগঞ্জে ইলিশ ধরা ও বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল মীরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

অভিযোগ রয়েছে কাজিরহাট থানার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাজিরহাট থানার ঘোড়াঘাট এলাকায় গজারিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুল মীর জানান, জয়নগর ইউপি সদস্য আওয়ামী লীগ সমর্থক মো. হোসেন হাওলাদারের গজারিয়া নদীর ঘোড়াঘাট এলাকায় মুদির দোকান রয়েছে। তিনি মুদি পণ্যের আড়ালে দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন এবং স্থানীয় জেলেদের সঙ্গে চুক্তি করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকার করেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর ভাই সাইদুল মীর ঘোড়াঘাট এলাকায় অবস্থানকালে কারেন্ট জাল বিক্রি ও জেলেদের সঙ্গে চুক্তির সময় ইউপি সদস্যকে বাধা দেন এবং সরকারি আইন মেনে চলার অনুরোধ করেন। এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ওই ইউপি সদস্য কাজিরহাট থানা স্বেচ্ছাসেবক লীগ কর্মী লিটন গাজী, দুলাল গাজী ও সোহাগ গাজীসহ ২৫-৩০ জন লোক সাইদুল মীরকে মারধর শুরু করেন।

তাঁকে রক্ষা করতে গিয়ে নেয়ামুল সিকদার, মাইদুল মীর, হৃদয় সিকদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। তাঁরা সবাই স্বেচ্ছাসেবক দলের কর্মী।

আহতদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাঁদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে সাইদুল মীর ও নেয়ামুল সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য মো. হোসেন হাওলাদার জাল বিক্রি ও ইলিশ শিকারের অভিযোগ অস্বীকার করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল মীর জেলেদের থেকে ৮০০ টাকার ইলিশ মাছ কিনে ৫০০ টাকা দিয়েছিলেন।

এ নিয়ে ওই নেতার সঙ্গে জেলেদের কথা-কাটাকাটি ও মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কাজী মাইনুল ইসলাম মোবাইল ফোনে বলেন, আহতদের মধ্যে দুজনকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাজিরহাট থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ইলিশ ধরা ও বিক্রি নিয়ে মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews