1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে পলিথিন ব্যবহার বন্ধে প্রচারণা

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে বরিশালের দুইটি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর নথুল্লাবাদ ও চৌমাথা বাজারে পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।

এসময় পলিথিনের ব্যাগ ব্যবহারের পর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

পাশাপাশি সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।
এসময় বক্তৃতা দেন, বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, ইয়ুথনেটের এডভোকেসি ক্যাম্পেইন ও পার্টনারশিপ সমন্বয়কারী আরিফুর রহমান শুভ ও প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা।

বক্তারা বলেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব শুধু পরিবেশেরই নয়, জনসাধারণের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলে। তাই নিজের জন্য সবুজ বাংলাদেশ গড়তে সবার পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। এক্ষেত্রে সবার সচেতনতা দরকার বলে জানান বক্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews