1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সালমানের শত্রুর প্রশংসায় ঐশ্বর্যের সাবেক প্রেমিক বিবেক

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছে ভারতের প্রভাবশালী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্যরা। গোষ্ঠীটির এখন মূল নিশানায় রয়েছে বলিউড ভাইজান সালমান খান। বারবার ভাইজানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি অভিনেতার ঘনিষ্ঠদের ওপরেও হামলা হতে পারে বলে হুমকি এসেছিল। তাই সালমান ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাবা সিদ্দিকির এই পরিণতি বলে মনে করা হচ্ছে।

শোনা যাচ্ছে, বাবা সিদ্দিকির মৃত্যুর পর আরও আঁটসাঁট করা হয়েছে সালমানের নিরাপত্তা। সালমানের নিরাপত্তা নিয়ে সবাই যখন উদ্বিগ্ন তখন বিষ্ণোই গোষ্ঠীর প্রশংসায় পঞ্চমুখ বিবেক ওবেরয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
২০০২ সালে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙে যায়। শোনা যায়, তারপরেই অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এরপরই নাকি সালমানের রোষের মুখে পড়তে হয় বিবেককে।

ঐশ্বরিয়াকে নিয়েই বিবেকের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কথা কাটাকাটি হয় সালমানের। সে সময় বিবেক জানিয়েছিলেন, সালমান নাকি তাকে হুমকিও দিয়েছিলেন। যদিও বিবেকের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার। কিন্তু বিবেকের সঙ্গে সালমানের কলহ প্রায় সর্বজনবিদিত। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেছে।

সালমানের কাছে ক্ষমা চেয়েছেন বিবেক। তবে এসব ঘটনার পর বেশ কয়েক বছর আগে বিষ্ণোই গোষ্ঠীর প্রশংসায় পঞ্চমুখ হন বিবেক। এবার সমাজিক মাধ্যমে ভাইরাল হল সেই ভিডিওটি।

সেখানে বিবেক বলেছেন, গোটা পৃথিবীতে বিষ্ণোই গোষ্ঠীর মতো মানুষ পাওয়া যাবে না। আমরা আমাদের সন্তানকে গরুর দুধ খাওয়াই। তারা হরিণ মারা গেলে তার সন্তানকে বুকে করে আগলে রেখে দুধ পান করান।

বিবেকের এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, শত্রুর শত্রু হল বন্ধু। কেউ লিখেছেন, ভালই সুযোগ নিয়ে আগুনে ঘি ঢালছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews