1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ববিতে চূড়ান্ত ভর্তি শেষে ৭৭টি আসন ফাঁকা

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

স্নাতক (সম্মান) শ্রেণিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষা বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা রয়েছে। এদিকে আগামী ২১ অক্টোবর প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভর্তির টেকনিক্যাল কমিটি সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭৭টি আসন পূরণ হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭০। এরমধ্যে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৩৭টি, ‘খ’ ইউনিটে (মানবিক) ২০টি এবং ‘গ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধায় এগিয়ে থাকবে তারাই শূন্য আসনে ভর্তির সুযোগ পাবে। চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ১৬ হাজার ৪০৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews