1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই: বরিশাল রেঞ্জ ডিআইজি

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম বলেছেন ‘এই দেশটা আমাদের সবার। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম। গতকাল মঙ্গলবার রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেন।

মো. মনজুর মোর্শেদ আলম বলেন, ‘আমি বরিশাল বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সব জায়গায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁরা নিরাপত্তার কোনো ঘাটতি পাননি। এমনকি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে ছিলেন।

ডিআইজি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটির পূর্ণ মৌলিক অধিকার আমাদের সবার। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা মাঠে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (ক্রাইম অ্যান্ড অপস), নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন, নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews