1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরুণী ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনে মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা অন্তত ২০ গুন বেড়েছে।

মারা যাওয়া রোগী হলো-বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত কবির (৬০) ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা শাহনাজ বেগম (২০)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বৃদ্ধ এনায়েত কবির গত ৩০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়।

একইদিন শাহনাজ বেগমকেও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু জ¦রে বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, সদতর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫ জন। এছাড়া বরগুনা ও পটুয়াখালীতে দুইজন করে এবং ভোলা ও পিরোজপুরে একজন করে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে মাত্র ৪ জন রোগী ভর্তি হয়। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত রোগী ভর্তি ৫ গুন বেড়ে যায়।

গত ২৪ ঘন্টায় সরকারী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন রোগী। যা এ মৌসুমে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ১০১ জন রোগী ভর্তি হয়েছিলো।

গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিন হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়ার ঔষধসহ সকল কিছু রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরী।

বর্তমানে বর্ষা বেড়েছে, তাই কোথাও পানি জমে মশার জন্ম নিতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। দিনের বেলায় মশারী টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews