1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ Time View

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার প্রক্রিয়া শুরু করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, এ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য। দেশের মানুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য যাতে দূর হয়; দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ দূর হয়ে মানুষের যাতে উন্নয়ন হয়। নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি। বাংলাদেশে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পেয়েছে। যারা সরকার গঠন করেছে তাদের থেকেও বেশি জনমত হলো সংস্কার ও জুলাই সনদের পক্ষে।

তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় বসে জনগণের এ গণভোটকে অস্বীকৃতি করতে শুরু করেছে। তারা এখন পর্যন্ত গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন হবে না।

মওলানা ভাসানী নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, মওলানা ভাসানী শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। আমরা এনসিপি সাধারণ মানুষের কথা বলতে চাই।

পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলীয় ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews