1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ Time View

চলতি ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মাঝেই আলোচনা চলছে পরবর্তী ২০৩০ বিশ্বকাপ। পরের আসরে পূরণ হবে বিশ্বকাপের শতবর্ষ। এ উপলক্ষ্যে তিন মহাদেশে আয়োজন হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

শতবর্ষ উপলক্ষ্যে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক মোট ৬ দেশ। প্রধান তিন দেশ হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ উনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত এই ৬ দেশের। তবে আয়োজক হিসেবে কোয়ালিফাই করলেও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে লাতিন দেশ তিনটি।

আগামী বিশ্বকাপের মূল আয়োজকের দায়িত্বে থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে ২০৩০ সালে এই বৈশ্বিক এই আয়োজনের ১০০ বছর পূর্ণ হবে। এমন ঐতিহাসিক আয়োজনে অংশ হতে চেয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।

ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়নও ছিল তারাই। রানারআপ ছিল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ আয়োজনের বড় দাবিদার ছিল তারাও। আর প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এর ঘরবাড়ি হিসেবে পরিচিত। তাই দেশগুলোর প্রতি সম্মান জানিয়ে তাদেরও আয়োজনের সঙ্গে যুক্ত করেছে ফিফা।

ফিফার প্রাথমিক পরিকল্পনায় ৬টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম টুর্নামেন্ট হতে যাচ্ছে আসন্ন আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং শেষ হবে ২১ জুলাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews