1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২ Time View

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র ১৫ মিনিটের ব্যবধানেই তিন গোল দিয়ে আবারও প্রমাণ করল তারা কেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন।

মিশরকে হারানোর পর এখন আর্জেন্টাইন সমর্থকদের চোখ এখন শেষ ‍আটে। সেমিফাইনালের টিকিট কাটার পথে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এখন প্রতিপক্ষ কোন দল তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই দুই দলের মধ্যে জয়ী দলই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে দাঁড়াবে।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে সুইজারল্যান্ড। একই পথে আছে লাতিন আমেরিকার দল কলম্বিয়াও। দুদল এবার মুখোমুখি হতে যাচ্ছে শেষ ষোলোর ম্যাচে। নকআউটের এই ম্যাচে হারলেই বিদায়। দুদলই দারুণ ছন্দে থাকায় জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় ভ্যাংকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এ সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে ঘানাকে ১-০ গোলে হারিয়ে এ পর্বে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews