1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জের হত্যা মামলার আসামি মঠবাড়িয়া থেকে গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭ Time View

বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:

বাকেরগঞ্জের আলোচিত হালিম হত্যা মামলার আসামি শাকিল মোল্লা (২৭) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

২৭ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই রাজু এর নেতৃত্বে পুলিশের একটি দল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তাঁকে গ্রেফতার করে।
শাকিল মোল্লা বাকেরগঞ্জের গারুড়িয়ার ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলোচিত হালিম হত্যা মামলার ৮ নং আসামি।

উল্লেখ গত ১৫ মে শুক্রবার দুপুরে ৩.৩০ মিনিটের সময় জমি জমা সংক্রান্ত বিবাদে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে হালিম হাওলাদার নিহত হন।
ঘটনার একদিন পর নিহতের ভাই মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা স্হানীয়রা দুই আসামিকে ধরে পুলিশে দিলেও পুলিশ এই একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন তথ্য প্রযুক্তির ব্যবহার করে হালিম হত্যা মামলার ৮ নং আসামি শাকিল মোল্লা (২৭) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews