মাদারীপুরের রাজৈরে ট্রাক উলটে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছে।
রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আবুল হোসেন মন্ডল (৫০) নওগা জেলার সাফার এলাকার জফির উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশালগামী বাঁশ বোঝাই একটি ট্রাক টেকেরহাট আসলে টায়ার বিকল হয়ে যায়। এসময় চালক আবুল হোসেন টায়ার খুলতে গেলে ট্রাকটি উলটে পড়ে যায়। এতে চালক আবুল হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।