1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০ Time View

পাবনার সাঁথিয়ায় ফাঁকা বাড়িতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) ভোর রাতে বেড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সলঙ্গি গ্রামের ১২ বছর বয়সী শিশু নিজ ঘরে একা অবস্থান করছিল। ভুক্তভোগী শিশুর বাবা কাজের উদ্দ্যেশে ঢাকার সাভারে ছিলেন। এসময় শিশুটির মা সিরাজগঞ্জের শাহজাদপুরে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে প্রতিবেশী সুমন ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অ্যাকশনে নামে সাঁথিয়া থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের (বেড়া সার্কেল) সার্বিক দিকনির্দেশনায় সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করেন। পরে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে বেড়া বাজার এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ তৎপরতা চালাই। মাত্র ৬ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন এ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews