1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৮ Time View

বরিশাল নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ খান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আসিফ বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলায় দায়ের করা দুই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের লালাদীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার সেলিম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসিফ খান এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, আসিফ খানের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুই মামলার এজাহারভুক্ত আসামি আসিফ খানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews