বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বরিশালের বাকেরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ৩টি খালে ৩০০ কেজি টেংরা, শিং ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৎস অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালকমো: মহাসিন, বরিশাল জেলা মৎস কর্মকর্তা মো: হাদিউজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জলাশয়ে দেশীয় মাছের বংশ বিস্তারের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, বাকেরগঞ্জ, বরিশালের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।