1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২২ Time View

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা দেশত্যাগ করেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত ওই বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৩ পুরুষ এবং ৫ নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়; এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা যান।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়।

হজ ফ্লাইট চলবে আজ পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় বলছে, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনা ও সার্বিক সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews