1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ডিওয়াইডিএফ’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজাপুরের পলাশ

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১ Time View

সাইদুল ইসলাম, রাজাপুরঃ
জাতীয় ও তৃণমূল পর্যায়ে যুব সমাজকে ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ, এবং টেকসই উন্নয়নের (এসডিজিএস) লক্ষ্যে কাজ করা একটি তরুণ-নেতৃত্বাধীন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(ডিওয়াইডিএফ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠির রাজাপুরের সন্তান মোঃ পলাশ তালুকদার৷ শনিবার (১৬ মে) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ পলাশ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়৷ পলাশ তালুকদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের মোঃ আবু সালেক তালুকদারের ছেলে৷ তিনি ২০১৪ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শুনামের সাথে দায়িত্ব পালন করেছেন৷ সর্বশেষ তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ পলাশ তালুকদার সকলের কাছে দোয়া চেয়েছেন৷ এর আগে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আয়োজনে একই স্থানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাছাইকৃত যুবদের নিয়ে দিনব্যাপী জাতীয় যুব সংসদ -২০২৬ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews