1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সাড়ে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

কুষ্টিয়া জেলার মিরপুর গোবিন্দপুর হাইওয়ে এলাকা থেকে ৫০ এমএলের ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া (৪৭) ব্যাটালিয়ন। এসব এলএসডির সিজার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে এলাকায় পিরোজপুর হতে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে এলএসডির একটি চালান রাজশাহী আসছে। এ পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান নিয়ে মেট্রোপলিটন পরিবহণের একটি বাস তল্লাশি করে। এ সময় ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। উদ্ধারকৃত এলএসডির আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews