1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তান নিয়ে বিপাকে বাবা-মা

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪ Time View

একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ সন্তান নিয়ে বিপাকে পড়েছেন লামিয়া-সোহেল দম্পতি। বর্তমানে বাচ্চাদের জন্য দুধ ও প্যাম্পাস ক্রয় করতে সপ্তাহে খরচ হচ্ছে ১০ হাজার টাকা। এত টাকা খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন ৫ সন্তানের বাবা-মা।

সন্তান লালন-পালন করতে গিয়ে ইতোমধ্যে মোটা অংকের ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ৬ অক্টোবর বরিশালের একটি ক্লিনিকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেন বাউফলের কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার। বিরল এ ঘটনায় তখন চাঞ্চল্যের সৃষ্টি হলেও একসঙ্গে ৫ সন্তান সামলাতে গিয়ে বিপাকে পড়েন ওই দম্পতি।

জন্মের পর থেকে ৭ মাস ধরে লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তারা। ৫ সন্তান জন্মদানের খবর পেয়ে ওই পরিবারের প্রতি অনেকে সহায়তার হাত বাড়ালেও তা যৎসামান্য। তাই সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

৫ সন্তানের মা লামিয়া আক্তার বলেন, যেখানে এক সন্তান লালন পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে ৫ সন্তানের বিষয়টি ভেবে দেখুন।

তিনি বলেন, সপ্তাহে অন্তত ১০ হাজার টাকার দুধ ও প্যাম্পাস প্রয়োজন; কিন্তু এত খরচ কিভাবে সামাল দেব? তারপর মাথার ওপর ঋণের বোঝা আছে। ভবিষ্যতে ৫ সন্তানের পড়ালেখাসহ সার্বিক খরচ মেটাতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

৫ সন্তানের পিতা সোহেল হাওলাদার বলেন, একাধিক ব্যক্তি আমাদের ২ সন্তান দত্তক নিতে চেয়েছেন; কিন্তু কোনোভাবেই আমাদের সন্তান দত্তক দিতে রাজি নই। কষ্ট হলেও আমরা ৫ সন্তানের প্রতি সমান ভালোবাসা দেখাতে চাই।

তিনি বলেন, ছোট্ট একটি মুদি দোকানের আয় দিয়ে ৫ সন্তানের ভরণ-পোষণ সম্ভব নয়। তাই সরকারি বা বেসরকারি উদ্যোগে সহায়তা প্রয়োজন।

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, ৫ সন্তানের ৭ মাস বয়স হয়েছে। এখন দুধের পাশাপাশি বাড়তি খাবার প্রয়োজন। বাড়তি খাবার পর্যাপ্ত না পেলে পুষ্টিহীনতার শিকার হতে পারে ৫ শিশু।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ৫ সন্তানের পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব। তবে সমাজের যারা সচ্ছল রয়েছেন তাদের যার যার অবস্থান থেকে ওই পরিবারের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews